
যুক্তরাষ্ট্র
এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করা হতে পারে: ট্রাম্প
মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করা হতে পারে। এমনটাই ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।
সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রাশিয়ার পালিয়ে যাওয়া স্নোডেনের দেশে ফেরার বিষয়টি নতুন করে ভাবছেন তিনি।
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা-এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন সরকারের হয়ে সংস্থাটির বিতর্কিত আড়িপাতা প্রকল্প ও নজরদারির বহু তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন তোলেন।
২০১৩ সালে মার্কিন সরকার গুপ্তচরবৃত্তি আইনে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে, রাশিয়ায় আশ্রয় নেয় স্নোডেন। চলতি বছরেই স্নোডেনের রাশিয়ায় অবস্থানের মেয়াদ শেষ হবে। ট্রাম্প আরো বলেন, স্নোডেনের সাথে অন্যায় হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।❐



