প্রবাস

নিউ ইয়র্কে লিবারেশন ওয়ার ভেটেরান্সের জাতীয় শোক দিবস পালন

বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স ১৯৭১ ইউএসএ জাতীয় শোক দিবস পালন করেছে।

নিউ ইয়র্ক থেকে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্ট বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় জাতির জনকের ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে হাজির হয়েছিলেন প্রবাসী মুক্তিযোদ্ধাসহ অসাম্প্রদায়িক চেতনার প্রবাসীরা।

সংগঠনের সাধারণ সম্পাদক ফারুখ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন মোস্তফা খান মিরাজ।

বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শোষিত মানুষের কণ্ঠস্বর। তিনি মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিয়েছিলেন। তিনি মানুষের ন্যায্য অধিকার, সাম্যের, গণতন্ত্রের কথা বলতেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শওকত আকবর রিচী, খোরশেদ আনোয়ার বাবলু, উপদেষ্টা ডাক্তার মাসুদ হাসান, সহ-সম্পাদক সাঈদুর রহমান, কার্যকরী কমিটির সদস্য লাভলু আনসার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্টের সাধারন সম্পাদক আব্দুল কাদের মিয়াসহ অন্যরা।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension