আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে মধ্যস্থতাকারী ফৌজিয়ার ওপর গুলি

তালেবানের সঙ্গে মধ্যস্থতায় অংশ নেওয়া আফগান প্রতিনিধি দলের নারী সদস্য ফৌজিয়া কুফি বন্দুকধারীর হামলায় আহত হয়েছেন।

শুক্রবার বিকালে পারওয়ান প্রদেশ থেকে ফেরার পথে কাবুলের কাছে এ হামলা হয়।

হামলায় প্রাণে বেঁচে গেলেও ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন ফৌজিয়া। বন্দুকধারীর ছোঁড়া গুলি তার ডান বাহুতে লাগে।

ফৌজিয়ার ওপর হামলার দায় অস্বীকার করেছে তালেবান। তাদের দাবী, উভয়পক্ষই যেহেতু আলোচনার জন্য প্রস্তুত হয়েছিল সে কারণে এমন হামলার প্রশ্ন ওঠে না।

এ হামলার ঘটনাকে আফগান শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করার ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক’ চেষ্টা হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালময় খালিলজাদ।

শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া সব পক্ষকে ফৌজিয়ার ওপর হামলার ঘটনার নিন্দা জানাতে আহ্বান জানিয়েছেন তিনি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension