
জ্যাকসন হাইটস-বাসীদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এবারে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উদযাপন করেছেন জ্যাকসন হাইটসে বসবাসরত মানুসেরা।
স্থানীয় জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগেই এবারে ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্ট শনিবার ৭৩ স্ট্রিট জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত্য প্রায় ৭০০ প্যাকেট খাবার বিলি করা হয়।
স্থানীয়ভাবে গঠিত সংগঠনের আহ্বায়ক হোসেন সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সভাপতি সাকিল মিয়া, সাধারণ সম্পাদক মো. আলম নমি, প্রতিষ্ঠাতা সভাপতি মীর নিজামুল হক, শাখাওয়াত বিশ্বাস, মোহাম্মদ সোহেল গাজী, মোহাম্মদ কাশেম,মহিউদ্দিন দেওয়ান, আব্দুল মালেক,নান্টু মিয়াসহ অন্যরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিধর্ম নির্বিশেষে আয়োজনে দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীরা দিন জুড়ে এ আয়োজনে ভীড় করেন।❐



