প্রবাস

খালেদা জিয়ার জন্মদিন উদযাপনে নিউ ইর্য়ক মহানগর বিএনপির ভারচুয়াল সভা

গতকাল শনিবার, ১৫ই আগস্ট নিউ ইর্য়কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে নিউ ইর্য়ক মহানগর বিএনপি।

আজ যুক্তরাষ্ট্র থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউ ইর্য়ক মহানগর বিএনপি ভারচুয়াল ভিডিও কনফারেন্স‌ের মাধ্যমে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আয়োজিত আলোচনা সভা ও দোয়ায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও নিউ ইর্য়ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন।

আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন।

হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, এই মহিয়সী নারী বাংলাদেশে গণতন্ত্রের জন্য আজীবন লড়াই সংগ্রাম করেছেন এবং এখনও স্বৈরাচারের কবল থেকে দেশ ও জনগনের মুক্তি না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবেন।

ভারচুয়াল সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়। দোয়া ও মোনাযাত পরিচালনা করেন নিউ ইর্য়ক মহানগর বিএনপির সহ-সভাপতি রেজবুল কবির।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভারচুয়াল এই ভিডিও কনফারেন্স‌ে প্রধান অতিথি ছিলেন অবিভক্ত ঢাকার সাবেক ডেপুটি মেয়র ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো. আবদুস ছালাম। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, আয়ারল্যান্ড‌ বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহিদ মমিন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন নাসির, বাংলাদেশ জাতীয়তাবাদী ডিপ্ল‌োমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শরিফ চৌধুরী পাপ্পু‌, ফ্লোরিডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমমেদ আশরাফ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন‌ সম্পাদক কামাল উদ্দিন দিপু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, নিউ ইর্য়ক মহানগর বিএনপির সহ-সভাপতি সোহেল হাওলাদার, নিউ জার্সি স্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সভাপতি হিমেল চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ন‌ সম্পাদক কামাল হোসেন, মহানগর বিএনপির জিয়াউল হক মিশন, ও নিউ ইর্য়ক মহানগর বিএনপির দপ্তর সম্পাদক অহিদুজজামান রিয়াদসহ মহানগর বিএনপির আরও অনেক নেতৃবৃন্দ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension