
সাহেব মান্না
প্রেমের কবিতাগুলো লেখা ছিল
সুন্দর হাতে প্রেমের ডাইরিতে।
সেই দিন অভিমানে নিজের নাম
লেখেনি সেই ডাইরির পাতাতে।
জীবনের ব্যর্থতা কতটা কষ্টের হয়েছে
যারা ব্যর্থ হয়েছে তারা তো জেনেছে।
কবিতাগুলো দিনরাত নিঃশব্দে কেঁদেছে
আর মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে।
ডাইরির পাতাগুলো অসহায় হয়েছে
আর কোনো কবিতাই লেখা হবে না জেনেছে।
প্রেমের কবিতাগুলো কাউকে খুঁজেছে,
যদি কখনো সেই প্রিয়জনের দেখা হয়,
কষ্টের কথাগুলো প্রেমের কবিতাগুলো বলবে।



