আন্তর্জাতিক

কানাডায় নাগরিকদের জন্য মদ্যপানের নতুন নির্দেশনা

২০২৩ সালে নাগরিকদের মদ্যপানের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে কানাডা। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতি বছরের জানুয়ারি মাসে নাগরিকদের অ্যালকোহলমুক্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কেউ যদি নিতান্তই মদ্যপান করতে চান, তবে তা করতে হবে নির্দিষ্ট পরিমাণ এবং প্রতি সপ্তাহে সর্বোচ্চ দুইবার মদ্যপান করা কম ঝুঁকিপূর্ণ হবে।

এর আগে ২০১১ সালের নির্দেশনায় এক নারীকে সপ্তাহে সর্বাধিক ১০ পেগ ও পুরুষকে সর্বোচ্চ ১৫ পেগ মদ্যপানের অনুমোদন দিয়েছিল হেলথ কানাডা।

এছাড়া হেলথ কানাডার অর্থায়নে তৈরি নতুন প্রতিবেদনে সব ধরনের অ্যালকোহলযুক্ত পানীয়তে বাধ্যতামূলকভাবে সতর্কতা লেবেল লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, কানাডিয়ান সেন্টার অন সাবস্ট্যান্স ইউজ অ্যান্ড অ্যাডিকশন (সিসিএসএ) থেকে প্রায় ৯০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে মোডারেট ড্রিংকিং বা পরিমিত মদ্যপানের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকির বিবরণও দেওয়া হয়েছে।

বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন নেচারে ২০২২ সালে প্রকাশিত এক গবেষণায় অল্প পরিমাণ মদ্যপানও মস্তিষ্কের ক্ষতি করতে পারে, এমন প্রমাণ পাওয়ার দাবি করা হয়েছে।

এই গবেষণায় ইউকে বায়োব্যাংক থেকে পাওয়া ৩৬ হাজার মধ্যবয়স্ক এবং বয়স্ক মানুষের মস্তিষ্কের স্ক্যান পরীক্ষা করা হয়েছে। দেখা গেছে, যেসব পঞ্চাশ বছর বয়সী আগের বছর দৈনিক ১৭৫ মিলিলিটার ওয়াইন বা আধা লিটার বিয়ার পান করেছেন, তাদের মস্তিষ্ক এর অর্ধেক পরিমাণ বা একেবারেই মদ্যপান না করাদের চেয়ে দেড় বছর বেশি বুড়িয়ে গেছে।

গবেষকদের দাবি, মদ্যপানের ফলে বয়স দ্রুত বাড়ে। মোডারেট ড্রিংকিং বা পরিমিত মদ্যপানে এখন পর্যন্ত সবচেয়ে বিস্তারিত গবেষণা হিসাবে দেখা হচ্ছে এটিকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension