বাংলাদেশরাজনীতি

কারো জন্যে নির্বাচন থেমে থাকবে না: কামরুল

রূপসী বাংলা ডেস্ক: নির্বাচন কারো জন্য থেমে থাকবে না, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ মঙ্গলবার( ৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

এ সময় কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে নির্বাচনে আসবেন নাকি আসবেন না এটা বিএনপির বিষয়। তার মুক্তির বিষয় আদালতের এখতিয়ার। কারো জন্যে নির্বাচন বসে থাকবে না। নির্বাচন যথাসময়ে হবে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension