
কালো স্যুট-টাই, চশমা- প্রধানমন্ত্রীর সঙ্গে হলিউডি চেহারার এই রক্ষীরা আসলে কারা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রধানমন্ত্রী যখন ই গাড়ি থেক নামেন, তখনই তাঁর চারপাশে হন্তদন্ত হয়ে হাঁটতে দেখা যায় একদল নিরাপত্তারক্ষীকে। পরণে ব্ল্যাক স্যুট, টাই, কালো চশমা, কানে ব্লু টুথ ডিভাইস- ঠিক যেন হলিউড সিনেমা থেকে বেরিয়ে আসা একদল লোক। মুখে কোনও তাপ-উত্তাপ নেই। এরা আসলে SPG বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ।
কবে তৈরি হল SPG:
১৯৮৫ সালে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয় প্রকাশ্যে। তখনও পর্যন্ত এসপিজি ছিল না। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকতেন দিল্লি পুলিশের বিশেষ টিম ও পরে আইবি একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে প্রধানমন্ত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য। ইন্দিরা গান্ধীর মৃত্যুর র তৈরি হয় এই এসপিজি।
এসপিজি হল কেন্দ্রের একটি সশস্ত্র বাহিনী। এদের কাজ হল প্রধানমন্ত্রীর একেবারে কাছ থেকে তাঁকে নিরাপত্তা দেওয়া। যেখানে প্রধানমন্ত্রীর সভা হবে, সেখানে যাতে কোনোরকম বাইরের লোক না থাকে, কোনও ধরনের বিপদের সম্ভাবনা না থাকে, সেটা দেখাই মূলত এসপিজি-র দায়িত্ব।
নিয়োগ:
সাধারণত পুলিশ, সিআরপিএফ, বিএসএফ কিংবা সশস্ত্র সীমা বল থেকে এই এসপিজি কমান্ডোদে রিক্রুট করা হয়। এসপিজি হিসেবে কাজের মেয়াদ শেষ হলে আবার পূর্ববর্তী পদে ফিরে যান তাঁরা।
এসপিজি-তে নিয়োগের সময় পরীক্ষা নেন পুলিশের আইজি, দু’জন ডেপুটি আইজি, দু’জন অ্যাসিস্ট্যান্ট আইজি। সেইসঙ্গে থাকে লিখিত পরীক্ষা ও শারীরিক পরীক্ষাও।



