প্রবাস

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা সমিতি ইনক্ এর আগামী ২০২৩-২০২৪ সালের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে কুষ্টিয়া জেলা সমিতি ইনক আগামী ২০২৩-২৪ সালের নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হামিদুল ইসলাম, পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব লিটন। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এ্যসোসিয়েশন বাংলাদেশ-এর মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান ও কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সভাপতি মো. আব্দল হামিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সাবেক সভাপতি হাজী মো. সুজাউদ্দিন সেলিম, কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সাধারন সম্পাদক মো. আনিসুজ্জামান সবুজ, সাবেক সাধারন সম্পাদক মো. আব্দুল জব্বার, উপদেষ্টা মো. জামিরুল ইসলাম, হাজী মো. জালাল উদ্দিন, মো. রেজাউল আলম সমেজ, মো. মেলাল করিম, মো. আবু তাহের, মো. শহিদুল ইসলাম, মো. মাসুম আলী, সাবেক সভাপতি মো. রবিউল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মো. বিদ্যুৎ হোসেন, ফরিদপুর জেলা সমিতির সাবেক সভাপতি মো. সাখাওয়াত বিশ্বাস, ঝিনাইদহ জেলা সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হাসানাত, চট্টগ্রাম জেলা সমিতির অন্যতম নেতা মো. কামরুল হোসাইন জসিম, ঝিনাইদহ জেলা সোসাইটির সাবেক যুগ্ম সম্পাদক মো. আলামিন হোসেন, ঢাকা জেলা সমিতির যুগ্ম সম্পাদক গনেশ কির্তিনয়া, সহ সভাপতি মো. কামাল হোসেন রাকিব, গোপালগঞ্জ জেলা সমিতির অন্যতম নেতা মো. নাফিকুর রহমান তুরান, পাবনা জেলা সমিতির অন্যতম নেতা গোপাল স্যানাল, কুষ্টিয়া জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি মো. রুহুল আমিন রিপন, সহ সভাপতি মো. আমিনুল ইসলাম, মো. মমতাজ উদ্দিন, মো. আব্দুর রাজ্জাক, মো. বশির উদ্দিন, মো. আব্দুস সালাম, মো. আব্দুল খালেক, মো. আহসানুল কবির, যুগ্ম সম্পাদক মো. আশরাফুল ইসলাম, মো. জাহিদুজ্জামান জুয়েল, আইন ঊদ্দিন, মো. মেহেদী হাসান, মেঽ তিতুমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ, দপ্তর সম্পাদক মো. বশির উদ্দিন, প্রচার সম্পাদক মো. সোহাগ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইবনে মোসায়েদ জর্জ, অর্থ সম্পাদক মো. মশিউর মাসুদ, মহিলা সম্পাদিকা সোনিয়া হক, সাংস্কৃতিক সম্পাদক মাফরুহা হক কাঁকন, কার্যকরী সদস্য মো. নিজামুল হক মিঠু, মো. হোসেন আলী সহ কমিটির বিশিষ্ট নেতৃবন্দরা ।উক্ত অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় সংগীত শিল্পী মেলাল করিম, সজীব আলী, মেহাজাবীন মেহা, মার্শাল ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension