প্রধান খবরভারত

কেজরিওয়ালের কারণেই প্রধানমন্ত্রী হয়েছেন মোদী: রাহুল

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুই ব্যক্তির মধ্যে যে সম্পর্ক অহিনকুল তা বলাই বাহুল্য। গত কয়েক বছরে এমন কোনও দিন নেই যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেননি কেজরিওয়াল। পালটা মোদী তেমন কিছু না বললেও তাঁর অনুগামীরা কেউই ছেড়ে কথা বলেননি দিল্লির মুখ্যমন্ত্রীকে।

এই অবস্থায় দাঁড়িয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন যে কেন্দ্রে এনডিএ তথা মোদী সরকারের প্রতিষ্ঠার পিছনে অন্যতম প্রধান কারিগর ছিলেন অরভিন্দ কেজরিওয়াল এবং তাঁর দল আময়াদমি পার্টি। পাঁচ বছর আগে ষষ্ঠদশ লোকসভা নির্বাচনের সময়ে আম আদমি পার্টির স্লোগান টেনে কেকরিকে আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি।

বৃহস্পতিবার জাতিয় রাজধানী দিল্লিতে নির্বাচনী জনসভায় হাজির ছিলেন রাহুল গান্ধী। আগামী দুই দফায় দিল্লির একাধিক আসনে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। জনসভায় দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেছেন, “গত নির্বাচনে আম আদমি পার্টির স্লোগান ছিল, ‘দিল্লিতে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, হিন্দুস্তানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’ ওরাই(আপ) নরেন্দ্র মোদীর জন্য দিল্লির দরজা খুলে দিয়েছিল।”

সমগ্র দেশে বিজেপির বিরুদ্ধে একমাত্র কংগ্রেসই লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন রাহুল গান্ধী। কংগ্রেসের ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান এখন বিজেপির বিরুদ্ধে সর্বত্রই ব্যবহ্রিত হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নির্বাচনি জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই স্লোগান ব্যবহার করেন। কিন্তু প্রবল মোদী বিরোধী বলে দাবি করা কেজরিওয়ালের আম আদমি পার্টি এই স্লোগান ব্যবফার করে না বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি। এই বিষয়ে রাহুল গান্ধী বলেছেন, “কংগ্রেস এবং আমি সমগ্র দেশ জুড়ে মোদীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। আপনারা কেউ কিন্তু আম আদমি পার্টির অফিসে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান শুনতে পাবেন না।”

কেজরিওয়ালের উত্থান দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে। আম আদমি পার্টি প্রতিষ্ঠার আগে তিনি আন্না হাজারের সঙ্গে দুর্নীতি দূর করার লক্ষ্যে অনশনে বসেছিলেন। পরে আলাদা দল গঠন করে নির্বাচনে লড়াই করেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী পদে আসীন হন। সেই সময়ে কেন্দ্রের শাসনে ছিল ইউপিএ সরকার। প্রকাশ্যে আসছিল একের পর এক দুর্নীতি। সেই সময়ে কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকারের বিরুদ্ধেই আন্দোলন শুরু করেছিলেন আন্না হাজারে। যা হাতিয়ার করেই দিল্লির বিধানসভা নির্বাচনে লড়ে আম আদমি পার্টি। কংগ্রেসের মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতকে হারিয়েছিল কেজরিওয়ালের পার্টি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension