যুক্তরাষ্ট্র

কেমন হবে জো বাইডেনের শপথ অনুষ্ঠান?

আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হবে বাইডেনের। ওইদিন দুপুরে বিদায় নেবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন অভিষেক ও শপথ অনুষ্ঠান কেমন হতে পারে তা নিয়ে অনেকের মনে কৌতুহল রয়েছে। ওই অনুষ্ঠান নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনাভাইরাস মহামারীর কারণে আলোচিত ওই শপথ অনুষ্ঠান আকারে খুব একটা বড় হবে না। করোনাভাইরাস মহামারী পরিস্থিতি মাথায় রেখে ছোট কলেবরে অনুষ্ঠান করার পরিকল্পনা করছে ডেমোক্র্যাট শিবির।

দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, মহামারীর মধ্যে আমেরিকার জনগণকে নিরাপদ রাখা তার লক্ষ্য। তবে করোনা বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে মার্কিনিদের অভিষেক অনুষ্ঠান উপভোগ করতে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension