ভারত

কেরলে স্টুডিও-র মধ্যে ঢুকে রেডিও জকিকে হত্যা

রূপসী বাংলা ডেস্ক:কেরলে স্টুডিওর মধ্যে ঢুকে সোমবার মধ্যরাতে প্রাক্তন রেডিও জকি রসিকান রাজেশকে হত্যা করল একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। তিরুঅনন্তপুরমের স্টুডিওয়ে সেই সময় ওই আরজে-র সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধু। এই হামলায় তিনি গুরুতরভাবে জখম হয়েছেন। ৩৬ বছরের প্রাক্তন আরজে লোকসঙ্গীত গাইতেন এবং কৌতুক শিল্পী হিসেবেও কাজ করতেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, সোমবার রাত দুটো নাগাদ হামলার ঘটনাটি ঘটে তিরুঅনন্তপুরমের সাউন্ড রেকর্ডিং স্টুডিওর ভেতর। এই ঘটনায় খুনের মামলা রুজু হয়েছে। তবে অভিযুক্তদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ।জানা গিয়েছে একটি লাইভ অনুষ্ঠান করে এসে তখন নিজেদের জিনিষপত্র স্টুডিওয়ে রাখছিলেন ওই শিল্পী। সেই সময় একটি লাল রঙের মারুতি সুইফটে করে একদল দুষ্কৃতী ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়। এরপর চিৎকারের আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে আহত দুজনকে হাসপাতালে নিয়ে যায়। রাজেশের হাসাপাতালে মৃত্যু হয়, কুট্টান এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension