আন্তর্জাতিক

কে হচ্ছেন নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন আগামী মাসের শুরুতেই পদত্যাগ করবেন। একই সঙ্গে তিনি তার দল লেবার পার্টি থেকেও সরে দাঁড়াবেন। নেপিয়ার শহরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তার আকস্মিক পদত্যাগের ঘোষণার আসার পর থেকেই প্রধানমন্ত্রীর উত্তরসূরি হিসেবে কে আসছেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রয়টার্স জানায়, আগামী রোববার ক্ষমতাসীন লেবার পার্টির পরবর্তী নেতা নির্বাচনে ভোট হবে। এই নেতাই আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচন পর্যন্ত থাকবেন প্রধানমন্ত্রীর পদে। লেবার পার্টির চার নেতা সম্ভাব্য দলীয় নেতা ও প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে এগিয়ে আছেন। তারা হলেন ক্রিস হিপকিন্স, কিরি অ্যালান, মাইকেল উড ও নানিয়া মাহুতা। এ ছাড়া আবাসনবিষয়ক মন্ত্রী মেগান উডও সম্ভাবনাময় নেতা হিসেবে এগিয়ে আছেন।

ক্রিস হিপকিন্স
২০০৮ সালে লেবার পার্টির সদস্য ক্রিস হিপকিন্স পার্লামেন্টের আইন প্রণেতা হন। ২০২০ সালের নভেম্বরে তিনি কোভিডসংক্রান্ত মন্ত্রী নিযুক্ত হন। এ সময় করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তিনি সবার কাছে সুপরিচিত মুখ হয়ে ওঠেন। নিজ দক্ষতায় গত বছরের মাঝামাঝি পুলিশসংক্রান্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হন ক্রিস। এ ছাড়া তিনি শিক্ষা, জনসেবা মন্ত্রী এবং সংসদের নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন। পার্লামেন্টে যোগ দেয়ার আগে ক্রিস দুই শিক্ষামন্ত্রীর সিনিয়র উপদেষ্টা ছিলেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের অফিসেও দায়িত্ব পালন করেন।

কিরি অ্যালান
বিচারমন্ত্রী কিরি অ্যালানও আছেন প্রধানমন্ত্রী হওয়া দৌড়ে। ৩৯ বছর বয়সী কিরি লেবার পার্টির দলনেতা নির্বাচিত হলে তিনিই হবেন মাওরি বংশোদ্ভূত প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি দেশটির প্রথম সমকামী প্রধানমন্ত্রী হবেন। ২০১৭ সালে কিরি পার্লামেন্টে যোগ দেন। এর আগে তিনি কৃষিশিল্পে একজন ব্যবস্থাপক হিসেবে কাজ করেছিলেন।

মাইকেল উড
২০১৬ সালে লেবার পার্টি থেকে উপনির্বাচনে বড় ধরনের জয় দিয়ে পার্লামেন্টে যোগ দেন মাইকেল উড। তিনি খুব দ্রুতই দলের শীর্ষ সারিতে চলে আসেন। ২০২০ সালে তিনি পরিবহন ও কর্মক্ষেত্রের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হন। ২০২২ সালের মাঝামাঝি মন্ত্রিসভার রদবদলে তিনি অভিবাসনসংক্রান্ত মন্ত্রী হন। একসময় তিনি উড অকল্যান্ডের সিটি কাউন্সিলে দায়িত্ব পালন করেছেন। ফাইন্যান্স সেক্টর ইউনিয়নেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

নানিয়া মাহুতা
দলীয় নেতা ও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে লেবার পার্টির প্রবীণ সদস্য নানিয়া মাহুতার নাম উঠে এসেছে। দীর্ঘ ২৬ বছর তিনি পার্লামেন্টে সদস্য হিসেবে রয়েছেন। ২০২০ সালের লেবার পার্টি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে তিনি নিউজিল্যান্ডের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হন। ৫২ বছর বয়সী এই নেতা যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্ক ঠিক করতে জোরালো ভূমিকা পালন করেন।

মেগান উডস
আবাসন মন্ত্রী মেগান উডস লেবার পার্টির একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা। তার সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। আবাসন খাত লেবার পার্টির জন্য একটি গুরুত্বপূর্ণ খাত। ২০১৭ সালে ক্ষমতা নেয়ার পর থেকে লেবার পার্টির সরকার জনতার জন্য আবাসন খাতের ব্যয় কমিয়ে আনতে ব্যর্থ হয়। মেগান ক্ষমতায় এলে এই খাতকে আরও শক্তিশালী করার প্রয়াস চালাবেন বলে আশা করা যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension