
কোটালীপাড়ায় কমিউনিটি পুলিশ সমাবেশ অনুষ্ঠিত
রূপসী বাংলা কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক,জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, যৌতুক প্রতিরোধে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কোটালীপাড়া থানা ও কমিউনিটি পুলিশের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে সমাবেশে মিলিত হয়। পৌর মেয়র মো: কামাল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান(পিপিএম)। সমাবেশে অতিরিক্তি জেলা পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন (পিপিএম), উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম,মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, ইউপি চেয়ারমান গোলাম কিবরিয়া দাড়িয়া, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।



