কোভিড ১৯ শীতকালীন বুস্টার চালু করছেন বাইডেন
আনিসুজ্জামান মুহাম্মদ
এবারের শীতে কোভিড ১৯ এর একটি নতুন ভেরিয়েন্টের কারণে প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার শীতকালীন করোনভাইরাস মোকাবেলায় নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে ঘরে বসে বিনামূল্যে দ্রুত পরীক্ষা করা, পাবলিক ট্রানজিটে মাস্কের প্রয়োজনীয়তা প্রসারিত করা ছাড়াও আরও অনেক কিছু। সমস্ত আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য কঠোর পরীক্ষার প্রোটোকলও এর আওতায় রয়েছে বলে জানা গেছে।
তবে সর্বশেষ এই পরিকল্পনায় কঠিন কোনো ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয় নি, যেমন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য পরীক্ষা কিংবা যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর যাত্রীদের জন্য বাধ্যতামূলক পরীক্ষা।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে ব্যক্তিগত বীমাসহ ১৫০ মিলিয়নেরও বেশি আমেরিকান বিনামূল্যে দ্রুত পরীক্ষার জন্য একই নিয়মে তাদের বীমা সংস্থাগুলোতে জমা দিতে পারবেন।
বীমাবিহীন আমেরিকান ও মেডিকেয়ার বা মেডিকেড-এ যারা রয়েছে তাদের জন্য বাইডেন প্রশাসন সারা দেশের বিশ হাজার ফেডারেল সাইটে বিনামূল্যে প্রদানের জন্যে ৫০ মিলিয়ন ‘অ্যাট-হোম টেস্ট’ পাঠাবে।
স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ, শ্রম বিভাগ এবং ট্রেজারি বিভাগ পরীক্ষার জন্যে ১৫ জানুয়ারির মধ্যে নির্দেশিকা প্রকাশ করবে।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, তারা আমেরিকানদের সম্ভাব্য চাহিদা মেটাতে দ্রুত পরীক্ষার সরবরাহে আত্মবিশ্বাসী এবং কোনো খরচ ছাড়াই পেতে সক্ষম হবেন।



