
নিউ ইয়র্কের ৬ হাসপাতাল ওমিক্রন ঝুঁকিতে
আনিসুজ্জামান মুহাম্মদ
নিউ ইয়র্ক সিটির ৬টি অঞ্চলের হাসপাতাল ওমিক্রনের ঝুঁকির মধ্যে রয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এর ফলে অঞ্চলগুলোতে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে এবিসি নিউজ পরিবেশিত এক খবরে জানা গেছে।
নিউ ইয়র্ক সিটিতে ওমিক্রন ভেরিয়েন্টের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায়, ইতোমধ্যে শহরের ছয়টি হাসপাতালের রিপোর্ট করেছে তাদের ধারণ ক্ষমতা পর্যাপ্ত নয়। অন্যদিকে নিউ ইয়র্ক ব্লাড সেন্টার রক্তের জরুরি অবস্থা ঘোষণা করেছে।
উল্লিখিত ছয়টি হাসপাতাল এনওয়াইসি, ওয়েস্টচেস্টার কাউন্টি এবং লং আইল্যান্ডে অবস্থিত -যাদের শতকরা ১০% এর কম ধারণ ক্ষমতা অবশিষ্ট রয়েছে। কিছু আপস্টেট হাসপাতালের বিপরীতে এসব এলাকার কোনো হাসপাতালেই শুক্রবার নির্ধারিত অস্ত্রোপচার বাতিল করতে হতে পারে বলে জানিয়েছে। এগুলোর বেশিরভাগই বড় হাসপাতাল নেটওয়ার্কের অংশ তারা প্রয়োজনে তাদের মূল হাসপাতালে স্থানান্তর করতে সক্ষম।
স্থানীয় তালিকায় নিউ ইয়র্ক সিটির দুটি হাসপাতাল রয়েছে, লং আইল্যান্ড জিউইশ ফরেস্ট হিলস এবং কুইন্স হাসপাতাল সেন্টার, দুটিরই অবস্থান কুইন্সে। এছাড়া ওয়েস্টচেস্টার কাউন্টির হোয়াইট প্লেইনস হাসপাতাল সেন্টারও রয়েছে। বাকি তিনটি লং আইল্যান্ডের লং আইল্যান্ড কমিউনিটি হাসপাতাল, সাফোকের সাউথ শোর ইউনিভার্সিটি হাসপাতাল ও নাসাউতে নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতাল।
নিউ ইয়র্ক স্টেটের ৩৭টি হাসপাতালের মধ্যে রাজ্যের তালিকায় এই ছয়টি হাসপাতালের ১০% বা তার কম ধারণ ক্ষমতায় রয়েছে।
গত সপ্তাহে গভর্নর ক্যাথি হোচুলের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের অধীনে শুক্রবারের মধ্যে ১০% বা তার কম ধারণ ক্ষমতা সম্পন্ন যে কোন হাসপাতালে আগামী ১৫ জানুয়ারী ২০২২ পর্যন্ত নির্ধারিত বেশিরভাগ অস্ত্রোপচার বন্ধ করতে হবে।
তালিকাটি অস্থিতিশীল এবং এর পরিবর্তনের বিষয়ে হোচুল বলেন, হাসপাতালগুলো ধারণ ক্ষমতা বাড়ালে তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে।



