বিনোদন

ক্যাটরিনা-ভিকিকে নিয়ে বি-টাউনে তুমুল গুঞ্জন

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: প্রেমের ফাঁদ পাতা বলিউডে। কে কখন কার সঙ্গে সম্পর্কে জড়াবে তা কেউই বলতে পারে না। ইদানিং বিটাউনে এক নতুন প্রেমের গল্প তৈরি হচ্ছে। না না পর্দায় নয়। বাস্তবেই বিটাউনে কান পাতলে এক নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। কানাঘুষো খবর, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সম্পর্ক নাকি বন্ধুত্ব থেকে একটু বেশিই এগোচ্ছে।

বেশ কয়েক মাস আগেই দীর্ঘদিনের প্রেমিকা হরলিন শেঠির সঙ্গে বিচ্ছেদ হয় ভিকির। সম্পর্কে থাকাকালীন একাধিকবার হরলিন সম্পর্কে প্রকাশ্যে কথা বলেছেন ভিকি। আর তারপরেই ক্যাটরিনার সঙ্গে নাম জড়ানোয় জল্পনা তুঙ্গে। যদিও ক্যাটরিনা ও ভিকির কমন বন্ধুরা বলছেন দুজনের মধ্যে কোনও সম্পর্ক নেই। ভিকি, ক্যাটরিনা দুজনেই আদ্যপান্ত সিঙ্গল। শুধু দুজনের দেখা হলে পরস্পরের সঙ্গে নিরীহ ফ্লার্ট করেন মাত্র।

কিন্তু বিগত কয়েকদিনে বেশ কয়েকটি ইভেন্টে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। তার জন্যই দুজনকে নিয়ে গুঞ্জন বেড়েই চলেছে। অন্যদিকে ভক্তরা জল্পনা করছেন, দুজনকে কি একসঙ্গে কোনও ছবিতে দেখা যাবে। কফি উইথ করণে গিয়ে ক্যাটরিনা বলেছিলেন তিনি ভিকি কৌশলের সঙ্গেই জুটি বাঁধতে চান। কানাঘুষো শোনাও যাচ্ছে, দুজনকে নাকি এক ছবিতে অভিনয় করতে দেখাও যাবে। তবে সেই খবরের সত্যতা কতটা তা জানা যায়নি।

প্রসঙ্গত, এই মুহূর্তে ভিকি কৌশল সর্দার উধাম সিং ছবির কাজের জন্য অমৃতসরে রয়েছেন। এছাড়াও তখত, ভূত পার্ট ওয়ান ছবিও রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে ক্যাটরিনা এই মুহূর্তে রোহিত শেট্টির সূর্যবংশী ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension