
প্রধান খবরযুক্তরাষ্ট্র
ক্যালিফোর্নিয়ার বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১৩
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: মার্কিন মুলুকে সাম্প্রতিক সময়ে সবথেকে বড় গণহত্যা৷ ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা সহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে৷ জখম আরও অনেকে৷
লস অ্যাঞ্জেলেস থেকে ৬৫ কিলোমিটার দূরে থাউজ্যান্ড ওকস এলাকার বর্ডার লাইন বারে এই হামলার ঘটনায় স্তম্ভিত মার্কিন মুলুক৷ সন্দেহভাজন বন্দুকধারীকে বারের ভেতরেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এছাড়া কী কারণে ওই বন্দুকধারী বারে গুলি চালিয়েছে সেটাও জানা যায়নি৷



