
জর্জিয়ায় জয়ী শেখ রহমান
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: জর্জিয়া অঙ্গরাজ্য সিনেট সদস্য হলেন বাংলাদেশী শেখ রহমান। ৬ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে তিনি ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে সিনেট ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে লড়ছিলেন। বিপুল ভোটের ব্যবধানে তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করেছেন।
আমেরিকান। কিশোরগঞ্জের সন্তান শেখ রহমানকে সর্বাত্মকভাবে সমর্থন দেয় ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’ তথা আসাল। আসালের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা আলী হোসেন আটলান্টা থেকে এনআরবি নিউজকে জানান, রিপাবলিকানদের রাজ্য জর্জিয়ায় ডেমক্র্যাটদের এই বিজয়ের অভিযাত্রায় অংশ নিতে পেরে নিজেকে গৌরবান্বিতবোধ করছি।
আরো উল্লেখ্য, শেখ রহমান হচ্ছেন ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির নির্বাহী সদস্য। এবারের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসে কোন বাংলাদেশী লড়েননি। জর্জিয়ার মত নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্য পার্লামেন্টেও তৃতীয় মেয়াদের জন্যে জয়ী হয়েছেন আবুল খান নামক আরেক বাংলাদেশী। তিনি রিপাবলিকান পার্টির প্রাথী ছিলেন।
এনআরবি নিউজ



