যুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ায় ঈর্ষায় সন্তানসহ ছোটবোনকে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো শহরে নিজেরই ছোটবোন ও বোনের ৩ সপ্তাহ বয়সী মেয়েকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে এক নারী ও তার প্রেমিককে।

কর্তৃপক্ষের বরাতে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, বোনদের মধ্যে প্রতিযোগিতা ও হিংসার কারণেই এই হত্যাকাণ্ড হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর এক গুলির ঘটনায় নিহত হন ১৮ বছর বয়সী ইয়ানেলি সোলোরিও-রিভেরা ও তার ৩ সপ্তাহ বয়সী শিশুকন্যা সেলিন।

ঘটনার দিন সকাল ৭টা ২০ মিনিটে পুলিশ কর্মকর্তারা খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থলে মা-মেয়েকে মৃত অবস্থায় পায়।


তদন্তকারীদের প্রাথমিক সন্দেহের তালিকাতেই ছিলেন নিহতের বড়বোন। কিন্তু কর্তৃপক্ষের হাতে সে সময় পর্যাপ্ত প্রমাণ ছিল না।

ঘটনার দেড় মাস পর পুলিশ বলছে, হত্যায় জড়িত নিহতের বড় বোন ২২ বছর বয়সী ইয়ারেলি সোলোরিও-রিভেরা ও তার প্রেমিক ২৬ বছর বয়সী স্থানীয় গ্যাং দলের সদস্য মার্টিন অ্যারোয়ো-মোরালেস।

পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্মিথ অ্যান্ড ওয়েসনের ৯ এমএম হ্যান্ডগান নিজেদের কবজায় নিতে পেরেছে পুলিশ।

ফ্রেসনোর পুলিশ প্রধান পাকো বালদেররামা জানান, অভিযুক্তদের মধ্যে কোনো অনুশোচনা তিনি দেখেননি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension