প্রধান খবরযুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ আহত ১০

রূপসী বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বারনারদিনো’র একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বন্দুকধারীর গুলিতে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।

সান বারনারদিনো পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন রিচার্ড লহেড জানান, স্থানীয় সময় রবিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটছে- এমন একটি ফোন কল পাই। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ১০ জনকে উদ্ধার করি। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

লস অ্যাঞ্জেলস থেকে ৯৬ কিলোমিটার পূর্বে অবস্থিত এলাকাটি শহরের নাগরিকদের জন্য অবসর সময় কাটানোর জন্য জনপ্রিয় জায়গা।

পুলিশ জানায়, একশ ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের খোলা জায়গা খেলাধুলা করতে জমায়েত হয়েছিল লোকজন।

লহেড জানান, সোমবার সকাল পর্যন্ত গুলি চালানোর কারণ বা সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।

২৬ আগস্ট ফ্লোরিডার জ্যাকসনভিলের একটি বিনোদন কমপ্লেক্সে ভিডিও গেম টুর্নামেন্ট চলাকালে এক বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয় অন্তত ১১ জন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension