যুক্তরাষ্ট্র

ক্ষেপণাস্ত্র ঘাটতি ইস্যুতে পেন্টাগন প্রধানের কাছে কৈফিয়ত চাইলেন ট্রাম্প

ইরানে হামলা সীমাবদ্ধ হয়ে পড়ার পেছনে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ঘাটতিকে দায়ী করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে প্রশ্নবিদ্ধ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৫ আগস্ট) দ্য ওয়াশিংটন পোস্ট ঘটনার সঙ্গে পরিচিত দুটি সূত্রের বরাতে জানিয়েছে যে ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের মতো মূল অস্ত্রের সংকট কেন সমাধান হয়নি তা নিয়ে হেগসেথের কাছে কৈফিয়ত তলব করেন ট্রাম্প। এই অস্ত্র সংকটের কারণে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিরুদ্ধে বড় ধরনের অতিরিক্ত বিমান হামলা চালানো থেকে বিরত থাকতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রতিবেদনে উল্লেখ করা হয় যে নতুন উৎপাদন চুক্তি হওয়া সত্ত্বেও একটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ নিজের আত্মপক্ষ সমর্থন করে উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গকে এই ঘাটতি এবং ট্রাম্পকে মজুত পরিস্থিতির বিষয়টি অবহিত না রাখার জন্য দায়ী করেন।

তবে হোয়াইট হাউস এবং পেন্টাগন উভয় পক্ষই এই প্রতিবেদনটি অস্বীকার করেছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এটিকে ‘১০০ ভাগ ভুয়া খবর’ বলে অভিহিত করে জানান যে হেগসেথের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে এবং পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান যে হেগসেথ কাউকে বিভ্রান্ত করেননি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension