রাজনীতি

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যও ইরান যাচ্ছেন।

এনসিপি সূত্র জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা না পাওয়ায় তিনি বিমানের টিকিট কাটতে পারেননি। ফলে কবে এবং কোন ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

সূত্র আরও জানায়, ইরানের সর্বোচ্চ নেতার জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। ভিসা পাওয়ার পরই সফরের সময়সূচি নির্ধারণ করা হবে।

অন্যদিকে, একই অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যসহ চারজন নেতারও ইরান সফরের কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা জানান, ইরানের প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এই সফর গুরুত্বপূর্ণ। তাদের মতে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। একই সঙ্গে এনসিপিরও দেশটির সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension