প্রধান খবরবাংলাদেশ

‘খালেদার মুক্তিতে উচ্চ পর্যায়ের রেসপন্স নেই’

রূপসী বাংলা নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া যদি জামিন পান এবং চিকিৎসকদের পরামর্শে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার মত অবস্থা থাকে এবং সেই পর্যায়ে তার অবস্থার অবনতি ঘটে সেটা পরবর্তীতে বিবেচনা করা যাবে। তবে বিএনপি যে দাবি করছে চিকিৎসকদের মতামতের সাথে এর সঙ্গতি নেই।

শুক্রবার গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা জানান।

এ সময় খালেদা জিয়ার বয়স হয়ে গেছে উল্লেখ করে ‌ওবায়দুল কাদের বলেন, এই বয়সে একেবারে সুস্থ-সবল তিনি থাকবেন এমনটা নয়। তার জন্য চিকিৎসার দায়িত্বে চিকিৎসকদের একটি টিম রয়েছে, একটি বোর্ড রয়েছে। তারা মাঝে মধ্যে পরীক্ষা করে দেখে। অসুস্থতার বিষয়য়ে বিএনপি যা বলে তার সঙ্গে চিকিৎসকদের যে রিপোর্ট তার কোনো মিল নেই। বিএনপির এমপিরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, সরকারের উচ্চপর্যায়ে তারা বিবেচনার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তবে বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায় থেকে কোনো রেসপন্স আসেনি।

চলমান ‘শুদ্ধি’ অভিযান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এই অভিযান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের বিরুদ্ধে নয়। অপরাধী এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে। দুর্বৃত্তায়নের একটি চক্র বাংলাদেশে রয়েছে যেটা ভেঙে দিতে হবে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন এবং এই অভিযান শুরু করেছেন আপন ঘর থেকে।’

অভিযান চলবে জানিয়ে সরকার ও দলের এই মুখপাত্র বলেন, ‘যারা অপরাধী, যেখানে অপরাধী, লুটপাট, টেন্ডারবাজি সেখানে এ অভিযান চলবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। দিল্লি যাওয়ার আগেও তিনি বলে গেছেন, এই অভিযান শিথিল হবে না, এই অ্যাকশন প্রোগ্রাম চলতে থাকবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন, গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার, কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার, সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান এবং সড়ক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension