আন্তর্জাতিক

খুলে দেওয়া হচ্ছে কাতার-সৌদি সীমান্ত

কাতারের সঙ্গে সব ধরনের যোগাযোগের পথ খুলে দিচ্ছে সৌদি সরকার। বার্তা সংস্থা আল-জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সাড়ে তিন বছর পর প্রতিবেশী কাতারের জন্য স্থল, আকাশ ও সমুদ্র সীমান্ত খুলে দিয়েছে সৌদি সরকার।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে সীমান্তের সব পথ আবার খুলে দেওয়া হচ্ছে। কুয়েতের শাসক শেখ নাওয়াফের প্রস্তাবের ভিত্তিতে সৌদি আরব ও কাতারের মধ্যকার সব সীমানা উন্মুক্ত করার বিষয়ে একমত হয়েছে।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ স্থানীয় গণমাধ্যমকে জানান, ভূমি, আকাশ ও সমুদ্র সীমান্ত খুলে দিতে কাতারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে সৌদি আরব।

তিনি বলেন, ‘কাতার ও সৌদি আরব সরকারের সঙ্গে কুয়েত সরকার মধ্যস্থতার বিষয়ে কথা বললে দুই দেশ সম্মতি জানিয়েছে। মঙ্গলবার পারস্য উপসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, সৌদি আরব, সংয়ুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কাতারের দীর্ঘদিনের যে দ্বন্দ্ব ছিল, তা নিরসনের পথ খুলে দেবে এই শীর্ষ সম্মেলন।’

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ভ্রাতৃত্বের সম্পর্কের একটি উজ্জ্বল পৃষ্ঠার সূচনা’ করার প্রতিশ্রুতি দেয় দুই দেশ।

২০১৭ সালের জুন মাসে কাতারের ওপর স্থল, সমুদ্র ও আকাশপথের অবরোধ আরোপ করে সৌদি আরবসহ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেওয়া এবং ইরানের সঙ্গে সম্পর্কের অভিযোগে কাতারকে বর্জন করে দেশগুলো।

অন্যদিকে সন্ত্রাসবাদের প্রতি পৃষ্ঠপোষকতার অভিযোগ অস্বীকার করে এসেছে কাতার সরকার।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension