প্রধান খবরভারত

গণতন্ত্রের প্রহসন করছেন মোদী-শাহ, মমতার পাশে কেজরিওয়াল

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কলকাতায় শুরু হয়েছে পুলিশ-সিবিআই সংঘাত। ভর সন্ধেয় পুলিশ কমিশনারের বাড়ির সামনে হাজির হন সিবিআই আধিকারিকেরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

রবিবার কলকাতায় পুলিশ-সিবিআই সংঘাত শুরু হওয়ার পর উদ্বেগ প্রকাশ করেন মমতা। ছুটে যান রাজীব কুমারের বাড়ি। বেরিয়ে সাংবাদিক বৈঠক করার পর সোজা মেট্রো চ্যানেলে গিয়ে বসেন ধর্নায়।

এদিন সন্ধেতেই ট্যুইট করেন কেজরিওয়াল। লেখেন, ‘গণতন্ত্রের প্রহসন তৈরি করছেন মোদীজি। কয়েক বছর আগে দিল্লির অ্যান্টি-কোরাপশন ব্রাঞ্চে প্যারামিলিটারি ফোর্স পাঠানো হয়েছিল। মোদী-শাহ দু’জনেই ভারতীয় গণতন্ত্রের জন্য হুমকি। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে মুখ্যমন্ত্রী মমতাও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তোলেন।

তিনি বলেন, ইউনাইটেড ইন্ডিয়া ব়্যালির করার জন্যই আজকে সিবিআইয়ের এই পরিস্থিতি৷ তাঁর মতে, ‘বাংলায় কুছ তো করো’ বলে সিবিআই অফিসারদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তারপরই সিবিআইয়ের এই তৎপরতা৷ কলকতার সিপির বাড়িতে বৈঠকের পর একথা জানান মুখ্যমন্ত্রী৷

মমতা বলেন, বিজেপি চোর পার্টি, তৃণমূল নয়৷ বল প্রয়োগ করে ক্ষমতা দলের চেষ্টা করছে বিজেপি৷ ক্ষমতা থাকলে ভোটে জিতে আসুক তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension