প্রধান খবরভারত

‘গণতন্ত্রের শত্রুদের’ উন্মোচিত করতেই আগামীকাল অনশন, বিজেপি এমপিদের উদ্দেশ্যে ভাষণে বললেন মোদী

রূপসী বাংলা ডেস্ক:আগামীকালের উপবাস কর্মসূচির প্রাক্কালে অডিও কনফারেন্সের মাধ্যমে বিজেপি সাংসদদের উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশানা করলেন কংগ্রেস, বিরোধীদের।
সংসদের সাম্প্রতিক বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা অচলাবস্থা তৈরি করায় পুরোপুরি ভেস্তে গিয়েছে বলে আগেই অভিযোগ করেছে বিজেপি। আজ মোদী ভাষণে বলেন, সংসদের বাজেট অধিবেশন বানচাল করে দিয়ে যে মুষ্টিমেয় কিছু লোক গণতন্ত্রের ‘কণ্ঠরোধ করেছে’, তাদের ‘উন্মোচিত করতেই’ বিজেপি নেতা, মন্ত্রীরা আগামীকাল অনশনে বসবেন। হাতে গোনা কিছু লোক, যারা ২০১৪-য় ক্ষমতায় আসতে পারেননি, চান না, দেশ এগিয়ে যাক। একটি দিনও তারা সংসদ চলতে দেননি।

বিজেপি অনশন কর্মসূচির যে নির্ঘন্ট প্রকাশ করেছে, সেই অনুযায়ী আগামীকাল প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু নয়াদিল্লিতে অনশনে সামিল হবেন। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীরা, বিজেপির বড়, মাঝারি, ছোট নেতা ও কর্মীরা নিজেদের রাজ্যে অনশনে বসবেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে অনশন করবেন। আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ উপবাস করবেন পটনায়।
প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন চেন্নাইয়ে অনশনে বসবেন। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর বেঙ্গালুরুতে, সংসদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিজয় গোয়েল তামিলনাড়ুতে, বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর মধ্যপ্রদেশের বিদিশায় গিয়ে অনশন কর্মসূচিতে বসবেন। কেরলে উপবাস করবেন পর্যটনমন্ত্রী কে জে আসফোনস।

মন্ত্রীদের পাশাপাশি সব বিজেপি সাংসদও নিজ নিজ কেন্দ্রে অনশনে বসবেন। বিজেপি সভাপতি অমিত শাহ আগামীকাল ভোটমুখী কর্নাটকের হুবলিতে অনশনে বসবেন।

শাসক বিজেপির পাশাপাশি গত সপ্তাহে বিজেপি সংসদীয় পার্টির বৈঠকে স্বয়ং মোদী বিরোধীরা, বিশেষত কংগ্রেস বিভেদকামী রাজনীতি করছে, সংসদ স্বাভাবিক ভাবে চলায় বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন।

ঘটনাচক্রে, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে স্বাভাবিক কাজকর্ম হতে না পারায় সংসদের পুরো অধিবেশন বিপর্যস্ত হওয়ার এমন নজির গত এক দশকে নেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension