প্রধান খবরবাংলাদেশরাজনীতি

‘গভর্নমেন্ট অফ দ্য লুটেরা

রূপসী বাংলা নিউজ ডেস্ক: বর্তমান গভর্নমেন্ট ফর দ্য লুটেরা, বাই দ্য লুটেরা আর অফ দ্য লুটেরা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার আয়োজিত ‘আমার দেশ আমার শিল্প’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার পুরোপুরি একটা প্রতারক সরকারে পরিণত হয়েছে। এই গভর্নমেন্ট হয়ে গেছে, ফর দ্য লুটেরা, বাই দ্য লুটেরা আর অফ দ্য লুটেরা। এখানে লুট ছাড়া আর কিছু নেই। একেবারে তৃণমূল থেকে শুরু করে উপর পর্যন্ত লুট।

অত্যন্ত সুচারুরূপে কারসাজি করে দাম না দিয়ে চামড়া নষ্ট করে ফেলা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বলা হচ্ছে, চামড়া রপ্তানি করা হবে। আর এর মধ্যে দিয়ে ট্যানারিগুলো বন্ধ হয়ে যাবে। যার ফলে কর্মসংস্থানের বিশাল ক্ষতি হবে। একই সাথে চামড়া শিল্পের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।

মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে, পোশাক শিল্প ছাড়া আমরা অন্য কোন শিল্পে সেভাবে এগিয়ে যেতে পারি নাই। আমরা লক্ষ্য করেছি, নতুন উদ্যোক্তারা জিয়াউর রহমানের সময় নিজেরা এগিয়ে এসে বিনিয়োগ করেছে। আর চামড়া শিল্পে বিনিয়োগ সেই সময় থেকেই শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চামড়া শিল্প এখন ব্যাপকভাবে বিপাকে পড়েছে।

আয়োজক সংগঠনের পরিচালক বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্যে রাখেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension