যুক্তরাষ্ট্র

গাজায় ইসরাইলি হামলা সন্ত্রাসবাদী কাজ: ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান ইলহান ওমর বলেছেন, গাজায় বিমান হামলা করে নিরপরাধ ৯ শিশুসহ ২০ ফিলিস্তিনিকে হত্যা করে সন্ত্রাসবাদী কাজ করেছে ইসরাইল।

সোমবার এক টুইটবার্তায় মার্কিন ওই মুসলিম নারী আইনপ্রণেতা এ কথা বলেন। খবর আনাদোলুর।

ফিলিস্তিনিদেরও নিজেদের রক্ষা করার অধিকার আছে। ইসরাইলিরা নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম দিয়ে নিজেদের সুরক্ষিত করে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে বিমান হামলা করছে।

পবিত্র রমজানের এ সময় যখন ঈদের জন্য মুসলিমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন, তখন বর্বরোচিত হামলা শুরু করেছে ইসরাইল।

তিনি ইসরাইলকে এ কাজে মদদ দেওয়ার জন্য যুক্তরাস্ট্রের সরকারেরও কঠোর সমালোচনা করেন।

জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ২৬টি ফিলিস্তিনি পরিবারকে জোর করে তাদের বাড়িঘর থেকে বের করে তা দখল করে অবৈধ ইহুদি বসতি গড়ারও তীব্র নিন্দা জানান ইলহান।

তিনি এখনই ইসরাইলের লাগাম টেনে ধরার আহ্বান জানান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension