আন্তর্জাতিক

গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলী বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘ পরিচালিত আল-ফাখুরা স্কুলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫০। শনিবার ভোরের এ হামলায় শতাধিক মানুষ আহত হয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। শনিবার ইসরায়েলের বিমান বাহিনী ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) এ স্কুলে হামলা চালায়।

গাজায় চলমান ইসরায়েলী আগ্রাসনে ঘরবাড়ি হারা কয়েকশ ফিলিস্তিনি স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন বলে জানায় আলজাজিরা। সংবাদমাধ্যমটির প্রতিনিধি তারেক আবু আজওম ঘটনাস্থল ঘুরে বলেন, ‘ সবখানে লাশ, চিকিৎসা দলের কর্মীরা আহতদের সরানোর চেষ্টা করছেন।’

তিনি জানান, উত্তর গাজাজুড়ে ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে এখানে একটি ইন্দোনেশিয় হাসপাতালের কাছের স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন হতভাগ্যরা। তাদের ধারণা ছিল এই হাসপাতালের কাছে হয়তো হামলা হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলী বাহিনী স্কুল এবং জাতিসংঘের স্থাপনাগুলোতে অনবরত আক্রমণ চালিয়ে যাচ্ছে। গত ৭ অক্টোবর হামাস নিধনের নামে শুরু আগ্রাসনে এখন পর্যন্ত ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বড় একটি অংশই শিশু।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension