আন্তর্জাতিক

গাজায় যুদ্ধের জেরে মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা

ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মালদ্বীপ। গাজায় যুদ্ধের জেরে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। তবে নতুন আইন কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

অন্তহীন সাদা বালির সৈকত এবং বিলাসবহুল রিসোর্টের জন্য পরিচিত ভারত মহাসাগরের দ্বীপ-রাষ্ট্রটির প্রেসিডেন্টের কার্যালয় রোববার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু মন্ত্রিসভার সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির আইন সংশোধন করা হবে এবং তদারকির জন্য একটি মন্ত্রিপরিষদ উপকমিটি গঠন করা হবে বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।

নিষেধাজ্ঞার খবরের পরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে মালদ্বীপ ভ্রমণ এড়াতে এবং সেখানে থাকা ইসরায়েলি নাগরিকদের চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। গত বছর প্রায় ১১,০০০ ইসরায়েলি মালদ্বীপে ভ্রমন করেছিল, যা মালদ্বীপে মোট পর্যটকের ০.৬ শতাংশ।

সরকারী তথ্যমতে এই বছরের প্রথম চার মাসে মালদ্বীপে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা ৫২৮-এ নেমে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৪ শতাংশ কম।

প্রেসিডেন্ট মুইজ্জু ঘোষণা করেছেন, ফিলিস্তিনিদের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে জাতিসংঘের সংগঠন ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডাব্লিউএ) সাথে ফিলিস্তিনে আমাদের ভাই ও বোনদের সহায়তা করার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। “ফিলিস্তিনের সাথে সংহতিতে মালদ্বীপবাসী” নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের প্রচারণাও ঘোষণা করেছেন মুইজ্জু।

মালদ্বীপের বিরোধী দল এবং সরকারী মিত্ররা গাজা যুদ্ধের প্রতিবাদের চিহ্ন হিসাবে ইসরায়েলিদের নিষিদ্ধ করার জন্য মুইজুকে চাপ দিচ্ছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সংঘাতে কমপক্ষে ৩৬,৪৩৯ ফিলিস্তিনি নিহত এবং ৮২,৬২৭ জন আহত হয়েছে।

রাফায় বাস্তুচ্যুত একটি শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত ও ২০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় মালদ্বীপের নিন্দা জানানোর কয়েকদিন পর এই খবর এলো।

তথ্যসূত্র: আল জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension