আন্তর্জাতিক

গাজা থেকে প্রত্যেক ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ ইসরায়েল বাহিনীর

গাজা শহর ছেড়ে দক্ষিণের কেন্দ্রীয় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। উত্তরে অভিযান চালানোর মধ্যে এমন নির্দেশনা জারি করলো তেল আবিব। খবর বিবিসি

বিমান থেকে লিফলেট বিতরণ করে ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। কারণ এই অঞ্চলকে ‘বিপজ্জনক যুদ্ধাঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল।

ইসরায়েলের এমন নির্দেশে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর দ্বিতীয়বার পুরো গাজাকে খালি করার এমন নির্দেশ এলো।

গত দুই সপ্তাহের মধ্যে ইসরায়েল বাহিনী গাজার কিছু এলাকায় পুনরায় অভিযান চালানোর জন্য প্রবেশ করেছে। তারা বিশ্বাস করছে এসব এলাকায় হামাস এবং ফিলিস্তিনিদের ইসলামিক জিহাদ যোদ্ধারা আবারও এসব অঞ্চলে সংগঠিত হয়েছে।

হামাস বলছে, ইসরায়েল বাহিনীর এমন কর্মকাণ্ডের ফলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে এবং জিম্মিদের মুক্তিদানের বিষয়টিও সহজ হবে না।

হামাসের শীর্ষ নেতা হোসান বাদরান বার্তা সংস্থা এএফপিকে জানায়, ইসরায়েল বোমাহামলা, বাস্তুচ্যুত এবং গণহত্যা চালিয়ে হামাসকে আলোচনার টেবিলে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension