আন্তর্জাতিক

গাড়ির পর শিগগিরই সৌদি আরবে বিমান চালাবেন মহিলারা, শুরু প্রশিক্ষণ

রূপসী বাংলা ডেস্ক:সৌদি আরবে একসময় বাইরে বেরিয়ে কিছু করার অনুমতিই ছিল না মেয়েদের। পরে রাজপথে পক্ষীরাজ ঘোড়া মানে (গাড়ি) চালানোর অনুমতি পেলেন তাঁরা। এবার শোনা যাচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে বিমানে চালাতে দেখা যাবে সৌদি রমনীদের।

সৌদি আরবে খুলেছে মেয়েদের বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়ার স্কুল। সেখানেই চলছে ট্রেনিং দেওয়া।

অক্সফোর্ড অ্যাভিয়েশন অ্যাকাডেমি মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার জন্যে দরজা খোলার সঙ্গে সঙ্গে প্রায় একশো মহিলার থেকে এখনও পর্যন্ত আবেদন জমা পড়েছে। প্রশিক্ষণ নেওয়ার আগ্রহ এত বেশি, যে সেপ্টেম্বরেই দামাম শহরে এই সংস্থা তাদের আরও একটি শাখা খুলবে।

শুধু গাড়ি বা বিমান চালানো নয়, রক্ষণশীল সৌদি আরবে মেয়েদের ওপর বহু ধরনেরই সামাজিক বিধি-নিষেধ রয়েছে। তবে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসছে সেখানকার উর্ধ্বতন কর্তৃপক্ষ। এখন মেয়েদের জন্যে সবধরনের কর্মক্ষেত্রেই কাজ করার সুযোগ আসছে সেখানে। শুধু সৌদি মহিলাদের ইচ্ছে থাকতে হবে।

 

অক্সফোর্ড অ্যাভিয়েশন থেকে যেসমস্ত মহিলারা প্রশিক্ষণ নেবেন, তাঁদের তিন বছরের ট্রেনিং হবে। সেখানে হাতে-কলমে এবং বিমান চালিয়ে কাজ শেখানো হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension