বিনোদন

গান ছাড়ার ঘোষণা দিলেন ব্রিটনি স্পিয়ার্স

বেশ কিছুদিন ধরেই জনপ্রিয় পপতারকা ব্রিটনি স্পিয়ার্সের সংগীতে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে তাঁর কণ্ঠে আর গান শোনা হবে না ভক্তদের। মিউজিক ইন্ডাস্ট্রিতে আর ফিরছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স।

গত এক সপ্তাহ ধরে মার্কিন ও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে ব্রিটনি স্পিয়ার্সের সংগীত জগতে ফেরা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।

খবর ছিল, নিজের দশম অ্যালবামের জন্য গীতিকারদের সঙ্গে কথা বলছেন এই গায়িকা। এবার এ ব্যাপারে মুখ খুলেছেন ব্রিটনি নিজেই। ভক্তদের জানিয়েছেন এই খবরের কোনো সত্যতা নেই। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এসব বেশির ভাগ খবরই ভুয়া।

তারা বলছে যে আমি নতুন অ্যালবামের জন্য বিভিন্ন লোকের সঙ্গে কাজ করছি…। আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরছি না।’

স্পিয়ার্স লিখেছেন, তিনি শুধু মজা করার জন্য সংগীত লিখেছেন। তিনি এ-ও জানান, গত দুই বছরে মানুষের জন্য ২০টিরও বেশি গান লিখেছেন।

২০২২ সালের আগস্টে স্পিয়ার্স স্যার এলটন জনের সঙ্গে ‘হোল্ড মি ক্লোজার’ গানটি গেয়ে ছয় বছরের বিরতি ভাঙেন। অগণিত ভক্তও চেয়েছিলেন স্পিয়ার্স আবার সংগীতে ফিরে আসুক। যদিও স্পিয়ার্স এ বিষয়ে আগে থেকে কিছু স্পষ্ট করেননি। তবে এবার খোলাখুলিভাবে বিষয়টি স্পষ্ট করলেন তিনি।

গত বছর ‘দ্য ওম্যান ইন মি’ শিরোনামে স্মৃতিকথা প্রকাশ করেন স্পিয়ার্স।

সেই সময় তিনি জানিয়েছিলেন, এই মুহূর্তে সংগীত তার মূল লক্ষ্য নয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension