
গান বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা দম্পতি করোনায় আক্রান্ত
বাংলাদেশের একমাত্র সঙ্গীত বিষয়ক টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র প্রতিষ্ঠাতা কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গানবাংলা টেলিভিশনের কনসালটেন্ট সৈয়দ নাবিল আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিক উপসর্গ দেখা দিলে গত ১৫ জুন রাজধানীর একটি ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। ১৬ জুন পরীক্ষার ফলাফলে দুজনেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌশিক হোসেন তাপস লিখেছেন, ‘আমরা দুজনেই জীবনের শুরু থেকে ইতিবাচক ছিলাম। জীবনের সব অসুবিধাকে ইতিবাচক দৃষ্টিতে সমাধান করেছি। আমাদের যথাসাধ্য চেষ্টা ছিলো মানুষের দিকে পজিটিভ দৃষ্টিতে তাকাবার। আর এখন আমরা আনুষ্ঠানিকভাবে করোনা পজিটিভ। আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তিনিই আমাদের রক্ষা করবেন।’
ফারজানা মুন্নী গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন এবং কৌশিক হোসেন তাপস ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। ⛘



