আন্তর্জাতিক

গাড়িতে বিষধর কোবরা, দংশনেই মারা গেলেন চালকসহ ৫ যাত্রী

কার্টুনে করে একটি মিনিবাস দিয়ে কোবরা নিয়ে যাওয়া হচ্ছিল। বাসটির সহমালিকের পীড়াপীড়িতে ড্রাইভার গাড়িতে করে এই কোবরা বহনে রাজি হয়েছিলেন।

কিন্তু তিনি তো জানতেন না এটাই তার কাল হবে! মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মিশরে। কোবরার কামড়ে মিনিবাসে থাকা একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে।

মিনিবাসের ড্রাইভার গাড়িটির সহমালিকের অনুরোধে আলেকজান্দ্রিয়া থেকে মিশরের উত্তর কাফর ইল-শেখ শহরে কার্টুনে করে কোবরা নিয়ে যেতে রাজি হয়েছিলেন বলে মিশরের ইয়ুম সেভেন নামে এক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়।

তবে মিনিবাসে থাকা যাত্রীরা গাড়িতে কোবরা নিয়ে যাওয়া হচ্ছিল-এই তথ্য জানতেন কী না, সেটা জানা যায় নি। ড্রাইভারসহ গাড়িটির সব যাত্রী কোবরাটির কামড়ে মারা যান।

নিহতরা হলেন, ত্বহা আব্দুল গাফ্ফার খলিফা, তার স্ত্রী সুন্দুস নসর ইসা, নসবি সাইদ শরসের এবং তার বড় খালা জয়নব নববার।

প্রতিবেদনে বলা হয়, গাড়ির পেছনে থাকা কার্টুন থেকে বের হয়ে কোবরাটি যাত্রী সিটের নিচ দিয়ে পরপর পাঁচজনকে দংশন করে।

কোবরার কামড়ে চার যাত্রীসহ বাসটির ড্রাইভার যখন মৃত্যুর কোলে ঢলে পড়েন- গাড়িটি তখন একটি কংক্রিটের ব্যারিকেডে ধাক্কা দেয়। এসময় কোবরাটি পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা কোবরাটি দেখতে পান এবং মেরে ফেলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension