প্রধান খবরযুক্তরাষ্ট্র

গুগল-ফেসবুক-টুইটারকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

রূপসী বাংলা ডেস্ক: সার্চ জায়ান্ট গুগল, সোশ্যাল মিডিয়া ফেসবুক ও টু্ইটারকে পক্ষপাতের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা ‘বিপজ্জনক অঞ্চলে হাঁটছে’ বলেও মন্তব্য করেছেন তিনি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন- ‘ট্রাম্প নিউজ’-এর জন্য গুগল সার্চ রেজাল্টে কেবল ভুয়া গণমাধ্যমের প্রতিবেদন ভেসে ওঠে। অন্য কথায়, তারা আমার এবং অন্যদের জন্য জালিয়াতির আশ্রয় নিয়েছে, তাই সব গল্প এবং সংবাদ খারাপ। ভুয়া সিএনএন এক্ষেত্রে অগ্রগণ্য।

ওই টুইটের পর গুগল, টুইটার ও ফেসবুককে ‘খুব সতর্ক’ হতে হবে বলে জানান ট্রাম্প।

হোয়াইট হাউজের সাংবাদিকদের সঙ্গে কথোপকথনকালে ট্রাম্প বলেন, গুগল ‘অনেক মানুষের থেকেই সুবিধা আদায় করে নিয়েছে। এটি একটি গুরুতর বিষয়।

এসময় ফেসবুক ও টুইটারকে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের সতর্ক থাকতে হবে, কারণ তারা মানুষের সঙ্গে এমনটা করতে পারেন না। আমাদের কাছে আক্ষরিক অর্থেই হাজার হাজার অভিযোগ আসছে।’ তবে এই টেক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ট্রাম্প কী পদক্ষেপ নেবেন, সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো জানান, এসব প্লাটফর্মকে নিয়ন্ত্রণ করা এবং ‘কিছু তদন্ত ও বিশ্লেষণ’ করা হবে কিনা সেটি ‘খতিয়ে’ দেখা হচ্ছে।

অন্যদিকে গুগল জানিয়েছে, তাদের সার্চ ইঞ্জিনের কোনও রাজনৈতিক এজেন্ডা নেই এবং কোনও রাজনৈতিক মতাদর্শের দিকেও তাদের পক্ষপাতিত্ব নেই। তবে ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি ফেসবুক এবং টুইটার।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension