
ভারত
অভিষেকের মামলায় অমিত শাহকে হাজির নির্দেশ আদালতের
রূপসী বাংলা ডেস্ক: রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যকর মোড়৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে হাজির দিতে হবে কলকাতার আদালতে৷ বুধবার আদালতের তরফে অন্তত এই নির্দেশই দেওয়া হয়েছে৷
অমিত শাহর বিরুদ্ধে এদিন মানহানির মামলা দায়ের করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই মামলাতেই অমিত শাহকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত৷
অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু একটি প্রেস বিবৃতি জানিয়েছেন, কলকাতার নগর দায়রা আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আগামী ২৮ সেপ্টম্বরের মধ্যে অমিত শাহকে আদালতে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন৷
বিস্তারিত আসছে…



