
ব্রঙ্কসে ‘নয়ন-আলী’ প্যানেলের কর্মী সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
রূপসী বাংলা ডেস্ক: বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিকারী ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনার জন্য ব্রঙ্কস বরোতে কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও প্রধান সমন্বয়কারী মনোনীত হয়েছেন যথাক্রমে সিলেট সদর সমিতির সাবেক সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ)-এর সিনিয়র সহ সভাপতি মোজাফফর হোসেন এবং বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সাবেক সভাপতি মাহবুব আলম। গত ২৭ আগষ্ট সোমবার স্থানীয় নিরব রেষ্টুরেন্টে আয়োজিত এক কর্মী সভায় ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির আংশিক কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে গঠন করা হবে।
প্রবীণ প্রবাসী ও সংগঠক খবির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ‘নয়ন-আলী’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন স্থানীয় কমিউনিটি নেতা যথাক্রমে আব্দুর রব ধলা মিয়া, কফিল আহমেদ চৌধুরী, শাহ আলম শিকদার, সামসুদ্দোহা মজুমদার, হামিদুল হক ভূঁইয়া, রফিকুল ইসলাম ও মনির হোসেন। খবর ইউএনএ’র।
সভার শুরুতেই ‘নয়ন-আলী’ প্যানেলের ব্রঙ্কস বরোতে কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও প্রধান সমন্বয়কারীর নাম ঘোষণা করা হয়। এসময় শামীম মিয়ার প্রস্তাবে জুনেদ আহমেদ চৌধুরী আহ্বয়ক, এ ইসলাম মামুনের প্রস্তাবে মোজাফফর হোসেন সদস্য সচিব এবং শাহেদ আহমেদ-এর প্রস্তাবে মাহবুব আলম প্রধান সমন্বয়কারী মনোনীত হন। পরবর্তীতে এই তিনজন আলোচনার ভিত্তিতে আংশিক কমিটি ঘোষণা করেন।
কর্মী সভার এক পর্যায়ে ‘নয়ন-আলী’ প্যানেল-কে পরিচয় করিয়ে দেন এই প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আলী ইমাম শিকদার। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি’র সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সহ সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান, চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ও সোসাইটির সাবেক কর্মকর্তা কাজী আযম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সহ সভাপতি মির্জা মামুন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড-এর সভাপতি আব্দুল মুহিত চৌধুর,ি ব্যান্ডস’র সাধারণ সম্পাদক শামীম মিয়া, বিবিএ’র সভাপতি এ ইসলাম মামুন সহ স্থানীয় মিয়া মোহাম্মদ দাউদ, মনসুর আহমেদ, রহুল আমীন সিদ্দিকী, প্রদীপ বৈদ্য, মাসুদ রানা, নাসির উদ্দিন, সাদিকুর রহমান সুফিয়ান, হুমায়ুন কে সোহেব প্রমুখ।
যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন শাহেদ আহমেদ, মোজাফফর হোসেন ও মুস্তাসিম হোসেন বিল্লাহ (তুহিন)। সবশেষে বিশেষ দোয়া পরিচালনা করেন রুহুল আমীন সিদ্দিকী। সভায় বিপুল সংখ্যক ব্রঙ্কসবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
সভায় কাজী আশরাফ হোসেন নয়ন বলেন, ব্যক্তিগত জীবনে আমি একজন সফল মানুষ, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। তাই সোসাইটির সেবা করইে সভাপতি পদে প্রার্থী হয়েছি। তিনি বলেন, অঅমি নির্বাচিত হলে প্রবাসীদের চাহিদা মতো সোসাইটি পরিচালনা করবো, প্রবাসীদের অর্থে নয়, সিটির অর্থে সোসাইটির কর্মকান্ড পরিচালনা করবো, সর্বোপরি কমিউনিটিতে নতুন সোসাইটি উপহার দিতে চাই।
মোহাম্মদ আলী বলেন, আমরা নির্বাচিত হলে সোসাইটিকে নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী সংগঠনে পরিণত করবো। আমরা নিরবে-সরবে কমিউনিটির জন্য কাজ করবো। কনস্যুলেটের মাধ্যমে বিমান চারূর উদ্যোগ নেবো। সর্বোপরি সদস্যদের পরামর্শ নিয়ে বরো ভিত্তিক কমিটি গঠন করে সোসাইটিকে পরিচালনা করবো।
আলী ইমাম বলেন, শিক্ষিত আর যোগ্য নবীন-প্রবীনের সমন্বয়ে ‘নয়ন-আলী’ প্যানেল গঠন করা হয়েছে। আমরা সবাইকে নিয়ে সোসাইটিকে আরো শক্তিশালী এবং সমৃদ্ধ করতে চাই। এজন্য তিনি ব্রঙ্কসবাসী ভোটারদের ভোট প্রার্থনা সহ সবার সহযোগিতা কামনা করেন। এর আগে তিনি ‘নয়ন-আলী’ প্যানেলে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। পরিচিতরা হলেন- সভাপতি- কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি- মোহাম্মদ আর করীম (সাগর), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জে খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক- আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক- শেখ হায়দার আলী, সমাজকল্যান সম্পাদক- আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ এস মিয়া (সামাদ) এবং কার্যকরী সদস্য- জেড আর চৌধুরী ও মোহাম্মদ এ সিদ্দিক। বিশেষ কারণে কার্যকরী পরিষদের অন্যান্য প্রার্থী যথাক্রমে মোহাম্মদ এম আলম, সাঈদুর আর খান (ডিউক), আহসান উল্লাহ, (মামুন) ও আলী আকবর সভায় উপস্থিত হতে পারেননি বলে জানান।
‘নয়ন-আলী’ প্যানেলের ব্রঙ্কস বরো কমিটির (আংশিক) অন্যান্য কর্মকর্তারা হলে: যুগ্ম আহ্বায়ক- আকতারুজ্জামান হ্যাপী, তওফিকুর রহমান, মারুফ আহমেদ, সেবুল খান, আব্দুর রহিম, সাহীদ আলী ও নূর উদ্দীন, যুগ্ম সদস্য সচিব- শাহেদ আহমদ, মুস্তাসিম হোসেন বিল্লাহ (তুহিন), কামাল উদ্দিন, নাসির উদ্দিন, আশফাক আহমদ, জুলি রহমান, জয়নাল চৌধুরী ও শ্যামল কান্তি চন্দ্র, সমন্বয়কারী- এ ইসলাম মামুন, শামীম আহমেদ, সাব্বির আহমেদ, শাহ সেলিম, ডামি চৌধুরী, সৈয়দ এম কবীর ও নূর উদ্দিন (ছাতক)।
এছাড়াও অর্থ উপ কমিটির সদস্যরা হলেন- ফরিদ আহমদ ভূইয়া মিলন, শহীদুর রহমান লিংকন, মোহাম্মদ অবু ফজর, গোলাম মুহিত। প্রচার উপ কমিটির সদস্যরা হলেন- বুরহান উদ্দিন, ইমরান আলী টিপু মাসুদ, হুমায়ুন কবীর সুহেল রানা, মনিকা মন্ডল, মোহাম্মদ হেলাল উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, রুহুল আমীন। সার্বিক তত্বাবধানে- মঞ্জুর চৌধুরী, শামীম মিয়া ও মির্জা মামুনুর রশিদ।






