প্রধান খবরভারত

গোষ্ঠীকোন্দলে ম্লান কংগ্রেসের বিজয় উৎসব

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ক্ষমতায় ফিরতেই প্রকাশ্যে চলে এল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। যার জেরে সরকার গঠনের আগে বেশ চাপে কংগ্রেস হাইকম্যান্ড।

এখনও রাজস্থান ও মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়নি৷ তার আগে দুই রাজ্যে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে কংগ্রেস কর্মীরা তাদের প্রিয় নেতাদের নামে স্লোগান দিতে শুরু করেছেন৷ রাজস্থানে লড়াইটা অশোক গেহলট বনাম সচিন পাইলটের৷ সেখানে দুই নেতার অনুগামীরা তাদের নেতাকে মুখ্যমন্ত্রী করার দাবি জানাচ্ছেন৷

ঠিক একই দৃশ্য মধ্যপ্রদেশের কংগ্রেস পার্টি অফিসের সামনে৷ সেখানেও দাবিদার কমলনাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ শোনা যাচ্ছে দুই রাজ্যে অশোক গেহলট ও কমলনাথের নাম মুখ্যমন্ত্রী পদের জন্য চূড়ান্ত করে ফেলেছেন রাহুল৷ অপরদিকে সচিন পাইলট ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নাম ভাবা হচ্ছে উপমুখ্যমন্ত্রী পদের জন্য৷ এই ভাবে চার নেতাকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে অনুগামীদের ক্ষোভ বিক্ষোভকে প্রশমিত বা সামাল দেওয়ার চেষ্টায় রাহুল৷

এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পরই ভোপালে কংগ্রেস পার্টি অফিসের বাইরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন৷ তাদের দাবি, তরুণ নেতাকেই করতে হবে মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, সিন্ধিয়াকে উপমুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হয়েছে৷ কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি৷ এই অবস্থায় রাহুলকে সাহায্য করতে সোনিয়া গান্ধী পৌঁছে গিয়েছেন তাঁর বাসভবনে৷ অন্যান্য বরিষ্ঠ নেতারাও যান সঙ্গে৷ মুখ্যমন্ত্রী পদে কাকে বসানো হবে সেই নিয়ে হবে আলোচনা৷ প্রথমে জানানো হয়েছিল বিকেল ৪টেয় হবে সাংবাদিক সম্মেলন৷ কিন্তু মুখ্যমন্ত্রী বাছতে হিমশিম কংগ্রেস সাংবাদিক সম্মেলন পিছিয়ে দিয়েছে৷

অপরদিকে রাজস্থানে মুখ্যমন্ত্রী হিসাবে সচিন পাইলটের নাম ঘোষণায় দেরি হওয়ায় কংগ্রেস মুখপত্রের পদ থেকে ইস্তফা দিলেন ইন্দর মোহর সিং৷ সচিনকেই মুখ্যমন্ত্রী করতে হবে এই দাবিতে পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাহুল গান্ধীর কাছে৷ অন্যদিকে পাইলটকে মুখ্যমন্ত্রী করার দাবিতে তাঁর অনুগামীরা প্রধান প্রধান রাস্তা অবরোধ করেছেন৷ অর্থাৎ দুই রাজ্যে দু’নেতার তরফে সমান চাপ রয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ওপর৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension