ভারত

গ্রাহকদের অ্যাকাউন্টে ভুলে দেড় হাজার কোটি টাকা পাঠাল ব্যাংক!

ব্যাংকে লেনদেনের হিসেব নিয়ে ছোটখাট ভুল হরহামেশা হয়ে থাকে। আজকাল সবকিছু অনলাইনে এক ক্লিকেই হয়ে যায়। তাই অনলাইনে লেনদেনের ক্ষেত্রে কখনো কখনো ভুল হয়। তবে ভুল করে বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্টে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৫শ কোটি টাকা) পাঠানোর ঘটনা সরাচর ঘটে না। বড়দিন উপলক্ষে বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্টে ১৫শ কোটি টাকা পাঠিয়ে বেশ বিপাকেই পড়েছে যুক্তরাজ্যের স্যান্টান্ডার ব্যাংক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ ডিসেম্বর বড়দিনের উপহার উপলক্ষে দু’হাজার গ্রাহকের অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠিয়েছিল স্যান্টান্ডার ব্যাংক। কিন্তু প্রযুক্তিগত ক্রুটির কারণে ওই গ্রাহকদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা চলে যায়। টাকার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় দেড় হাজার কোটি টাকা।

এদিকে, বিপুল পরিমাণ টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে চলে যাওয়ায় বিপাকে পড়েছে স্যানট্যান্ডার ব্যাংক কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের দাবি বাড়তি টাকা গ্রাহকরা ফেরত দিতে চাইছেন না । ব্যাংক কর্তৃপক্ষ টাকা গ্রাহকদের থেকে পুনরুদ্ধারের জন্য আপ্রান চেষ্টা করে যাচ্ছেন।

তবে ব্রিটেনের আইন অনুযায়ী ব্যাংকের কাছ থেকে ভুলবশত চলে যাওয়া টাকা গ্রাহক ফেরত দিতে বাধ্য। গ্রাহক যদি সেই টাকা দিতে অস্বীকার করেন তা হলে তার ১০ বছর কারাদণ্ড হতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension