প্রবাসবিনোদন

গ্রিনকার্ডের অপেক্ষায় নায়িকা মৌসুমী!

ঢাকাই সিনেমার প্রিয়মুখ তথা প্রিয়দর্শিনী বলা হয় মৌসুমীকে। বর্তমানে চলচ্চিত্র নিয়ে বেশি ব্যস্ততা না থাকলেও নানান সময়ে নানান ঘটনার কারণে সংবাদের শিরোনাম হন তিনি।

গত বছরের অক্টোবরে আমেরিকা গিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী। এর আগে যতবারই গিয়েছেন এক মাসের মধ্যেই ফিরেছেন। কিন্তু এবার প্রায় চার মাস হয়ে গেল, এখনো ফেরার নাম নেই। এ কারণে গুঞ্জন উঠেছে, তবে কি মৌসুমীও আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য গ্রিনকার্ডের অপেক্ষায় আছেন। যদিও গ্রিনকার্ডের জন্য আবেদন করেছেন কি না, এ বিষয়ে তিনি বা তার পরিবারের কেউ মুখ খোলেন নি।

তবে মৌসুমী আমেরিকা থেকে জানান, ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন তা এখনো ‘সিদ্ধান্ত’ হয়নি। এ সিদ্ধান্তটা কী সেটাও স্পষ্ট করে বলেননি। আমেরিকায় তিনি তার মা, বোন, দুই সন্তান ফারদিন ফাইজাহর সঙ্গে সময় কাটাচ্ছেন। বিভিন্ন সময়ে ফেসবুকে নানান আড্ডার সময়কার ছবি দেখা যায়। এর ফাঁকে বিভিন্ন ধরনের শোতেও অংশগ্রহণ করছেন তিনি।

বাংলাদেশে শুধু তার স্বামী অভিনেতা ওমর সানী একাই অবস্থান করছেন। সানী ব্যস্ত আছেন রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে।

আমেরিকা যাওয়ার আগে সর্বশেষ মৌসুমী একটি তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। ‘কন্টাক বিয়ে’ নামের ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর।

তিন দশকের অভিনয়জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং ২০০৬ সালে ‘মেহের নিগার’ নামে দুটি চলচ্চিত্র পরিচালনাও করেছেন মৌসুমী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension