যুক্তরাষ্ট্র

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কেন্টাকির দু শহর সফরে বাইডেন

ঋণের সীমা নির্ধারণ বিলে স্বাক্ষর করলেন বাইডেন

ডিসেম্বর ১৬ (রয়টার্স/ভোয়া) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কেন্টাকি ও অন্যান্য রাজ্যে সহযোগিতায় ‘যা-ই দরকার, যত দিনই লাগুক’ নীতির প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ঘূর্ণিঝড়গুলো অকল্পনীয় ধ্বংসের চিহ্ন রেখে গেছে। তিনি আরও বলেন, ‘আপনাদের পূণরুদ্ধার এবং পুণর্নির্মাণ করা হবে।’

কেন্টাকির ডসন স্প্রিংসে পরিণত একটি বিধ্বস্ত বাড়ি ও কয়েকটি দেয়াল ধ্বংসের চিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাইডেন তার সামনে দাঁড়িয়ে বলেন, ‘এই ধ্বংসের পরিধি এবং মাত্রা প্রায় অবিশ্বাস্য।’ বাইডেন কেন্টাকির যে দুটি শহর পরিদর্শন করেন, ডসন স্প্রিংস তার একটি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ বৃহস্পতিবার মার্কিন ঋণের সীমা নির্ধারণ আইনে উন্নীত করার একটি বিলে স্বাক্ষর করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস আরও জানিয়েছে, এই পদক্ষেপের ফলে অর্থ পরিশোধে অক্ষমতা যে সমস্যা, সেটা এড়িয়ে যাওয়া এখন সহজ হবে।

গেল মঙ্গলবার মার্কিন কংগ্রেস ফেডারেল সরকারের ঋণ গ্রহণের শিমা ২.৫ ট্রিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ৩১.৪ ট্রিলিয়ন ডলারে উন্নীত করবার অনুমোদন দিয়ে বিলটি অনুমোদনের জন্য বাইডেনের কাছে পাঠিয়েছে

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বাইডেন ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞ স্বচক্ষে দেখতে বুধবার কেন্টাকি সফরে যান। ঘূর্ণিঝড়ে ওই রাজ্যে কমপক্ষে ৭৪ জন মারা গেছেন এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

বাইডেনকে ঘূর্ণিঝড়গুলোর ক্ষয়-ক্ষতি থেকে পুনরুদ্ধারের প্রচেষ্টা সম্পর্কে অবহিত করা হয়েছে। ঘূর্ণিঝড়গুলো কেন্টাকি এবং এর প্রতিবেশী রাজ্যগুলোতে শুক্রবারের রাতে এবং শনিবার সকালে আঘাত হানে।

প্রেসিডেন্ট বাইডেন বিমানে করে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মেফিল্ড এবং ডসন স্প্রিংস শহর দুটি ঘুরে দেখেন। এরপর ঘূর্ণিঝড় থেকে বেঁচে যাওয়া মানুষদের সমবেদনা জানাতে ধ্বংসস্তুপ বিস্তৃত রাস্তায় হাঁটেন।

বাইডেন কমিউনিটিগুলো পুণর্নির্মাণে সহায়তা করার জন্য কেন্দ্রীয় তহবিল থেকে দ্রুত অর্থ দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ধ্বংসযজ্ঞ এতটা ব্যাপক যে, প্রচেষ্টাটি নতুন শহর নির্মাণের সমতুল্য হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension