
প্রবাস
চকবাজারে অগ্নিদুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় নিউইয়র্ক কনস্যুলেটে দোয়া
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: গত ২০ ফেব্রুয়ারী বুধবার রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজারের নন্দকুমার দত্ত রোড ও চুরিহাট্টা শাহী জামে মসজিদ রোড এলাকায় ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে রাষ্ট্রীয় শোক দিবস পালনের অংশ হিসেবে আজ ২৫শে ফেব্রুয়ারী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এ সকালে পতাকা অর্ধনমিত করা হয় এবং নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে কনসাল জেনারেল, কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



