
ফোবানার প্রতিবাদ
রূপসী বাংলা প্রবাস ডেস্ক:এক প্রেস বিঞ্জপ্তিতে ফোবানার নাম অবৈধভাবে ব্যবহার করার প্রতিবাদ জানিয়েছে ফোবানার চেয়ারম্যান মীর চৌধুরী ও এক্সিকিউটিভ সেক্রেটারি জাকারিয়া চৌধুরী। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ফোবানার অবৈধ ব্যবহার আমাদের দৃষ্টিগোছর হয়েেেছ। আমরা ফোবানা কেন্দ্রীয় কমিটি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই ফোবানা একটি ফেডারেশন । এটি পরিচালিত হয় একটি কনস্টিটিউশন ও অপারেটিং প্রসিডিউরের মাধ্যমে । এটি কোন ব্যক্তির পরিচালিত সংগঠন নয়। যে কোন সংগঠন ফোবানার কনস্টিটিউশন, বাইলজ ও অপারেটিং প্রসিডিউর মেনে ফোবানায় অংশগ্রহণ করতে পারেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য নিউইয়র্কে কিছু ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে ফোবানার নির্বাচনে পরাজিত হয়ে এবং কেউ কেউ বহিস্কৃত হয়ে আজকে ফোবানার নাম ব্যবহার করে বিভিন্ন অবৈধ কর্মকান্ড পরিচালনার অপচেষ্টা চালাচ্ছেন। যার প্রেক্ষিতে ইতিমধ্যে তাদেরকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে ।
নেতৃবৃন্দ বলেন, কিন্তু তারপরও তারা থেমে নেই তারা একের পর এক ফোবানার নাম ব্যবহার করে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন । তাই তাদেরকে অতিশীঘ্রই আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ফোবানা কেন্দ্রীয় কমিটি ব্যবস্থা গ্রহণ করেছে। নিউ ইয়র্কে যখনই ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয় তখনই এই গ্রুপটি বিভিন্নভাবে সম্মেলন কে বাধাগ্রস্থ করার জন্য ফোবানার নাম ব্যবহার করে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অনুষ্ঠান করার অপচেষ্টা চালান এবং কমিউনিটি কে বিভক্ত করার চেষ্টা করেন। কিন্তু অন্য শহরে যখন ফোবানা সম্মেলন হয় তখন তাদের দেখা যায় না। নিউ ই॥িয়র্কে যে সংগঠনে এরা সম্পৃক্ত হয়েছেন সেই সংগঠন কে তারা দ্বিধা বিভক্ত করেছেন । এরা সংগঠন ভাঙার কারিগর হিসেবে সমাজে চিহ্নিত। তাই সর্বোচ্চ এই আইনের দেশে এই ধরনের বেআইনি কর্মকান্ডকে উৎসাহিত না করার জন্য গণমাধ্যমের সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ করা যাচ্ছে।



