আন্তর্জাতিকপ্রধান খবর

চলছিল গানের অনুষ্ঠান! হঠাত করেই আছড়ে পড়ল বিধ্বংসী সুনামি

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: চলছিল গানের অনুষ্ঠান। আলো ঝলমলে রাত। ব্যান্ডের গানের ছন্দে মাথা দোলাচ্ছিলেন যুবক-যুবতীরা। মুহূর্তেই পাল্টে গেল সব কিছু। এক নিমেষে ধুলিস্যাৎ হয়ে গেল মঞ্চ।

ইন্দোনেশিয়ার সেই ভয়াবহ সুনমাইর ভিদিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। বষফশেষের পাটীর অনুষ্ঠান চলছিল শনিবার রাতে। বিদ্যু৭ বিভাগের অন্তত ২০০ জন কর্মী ও তাদের পরিবারের সবই উপস্থিত চিলেন সেখানে। হঠাৎ কের হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্টেজ। এগিয়ে আসে বিশাল ঢেউ।

এই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়েছে উপস্থিত এক দর্শকের মোবাইলে। আর সেটাই দেখা প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরে ওই ব্যান্ডের ক্রু মেম্বার ইনস্টাগ্রামে লিখেছেন কীভাবে জলের সঙ্গে যুদ্ধ করতে হয় তাঁকে। ড্রামার ও রোড ম্যানেজারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

সংবাদমাধ্যমে পরে জানা যায় ওই অনুষ্ঠানে উপস্থিত ২৯ জন কর্মীর মৃত্যু হয়েছে। নিখোঁজ অন্তত ১৩ জন।

খন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৮৷ এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ সাতশোর বেশি জখম৷ ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জেরে সাগরতলে ভূমিধস হয়৷ তার জেরে শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ দক্ষিণ সুমাত্রায় আছড়ে পড়ে সুনামি৷ প্রকৃতির তাণ্ডবে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণ সুমাত্রা৷ তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঘর বাড়ি৷ প্লাবিত হয়ে যায় রাস্তা৷ গাড়িগুলি জলের তোড়ে ভেসে যায়।

ভূ-প্রাকৃতিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরিগুলোর অর্ধেকের বেশি রয়েছে যে এলাকায়, সেই ‘আগ্নেয় মেখলার’ মধ্যেই ইন্দোনেশিয়ার অবস্থান।

https://www.youtube.com/watch?v=QSMT22qCuwY&feature=youtu.be

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension