আন্তর্জাতিক

চাঁদে প্রথম পর্যটক জাপানি ধনকুবের

রূপসী বাংলা ডেস্ক: নিজ খরচে চাঁদে যেতে চাওয়া প্রথম ভ্রমণকারীর নাম প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স। খবর বিবিসির।

৪২ বছর বয়সী জাপানিজ বিলিয়নিয়ার ও ফ্যাশন টাইকুন ইয়োসাকু মায়েজাওয়া ঘোষণা করেছেন, ‘আমি চাঁদে যাচ্ছি।’

বিশালাকৃতির ফ্যালকন রকেটে তিনি চাঁদে যাবেন বলে আশা করা হচ্ছে। এই উৎক্ষেপণ ব্যবস্থাটি ২০১৬ সালে চালু করেছিলেন স্পেসএক্সের প্রধান নির্বাহী এলন মাস্ক।

২০২৩ সালে এই মিশন শুরু হবে পরিকল্পনা করা হচ্ছে। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে পৃথিবীর একমাত্র উপগ্রহে নাসার অ্যাপোলো অভিযানের পর যুক্তরাষ্ট্র আর কোনো নভোচারীকে সেখানে পাঠায়নি।

ক্যালিফোর্নিয়ার হাথর্নে স্পেসএক্সের সদরদপ্তর থেকে মঙ্গলবার এই ঘোষণা দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, ‘দৈনন্দিন মানুষ যারা চাঁদে যাওয়ার জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখেন, তাদের জন্য এই মিশন গুরুত্বপূর্ণ।’

এর আগে টুইটারে মাস্ক ইঙ্গিত দিয়েছিলেন, চাঁদে প্রথম পর্যটক জাপানের নাগরিক হতে পারেন।

গত বছরের মার্চে দুজন পর্যটককে চাঁদে নেয়ার ঘোষণা দিয়ে স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলন মাস্ক বলেছিলেন, তারা বেসরকারি উদ্যোগে দুই ব্যক্তিকে চাঁদে পাঠানোর উদ্যোগ নেয়ার ঘোষণা দিতে পেরে অত্যন্ত আনন্দিত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension