ভারত

চাইলে ১ মিনিটে মুখ্যমন্ত্রী হতে পারি:হেমা মালিনী

রূপসী বাংলা ডেস্ক:নরেন্দ্র মোদির মতো প্রধানমন্ত্রীকে খুঁজে পাওয়া কঠিন বলে মন্তব্য করেছেন ভারতীয় চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী হেমা মালিনী। তিনি বলেছেন, ‘চাইলেই ১ মিনিটে মুখ্যমন্ত্রী হতে পারি।’

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি রাজস্থানের বানস্বরায় এক অনুষ্ঠানে এমন দাবি করেন মথুরার বিজেপি এই সংসদ সদস্য।

হেমা বলেন, ‘এ বিষয়ে তার কোনো আগ্রহই নেই। এ কারণে তিনি মুখ্যমন্ত্রী হতে কোনো চেষ্টাও করছেন না।’

বলিউডের এই তারকা-রাজনীতিবিদ জানান, তিনি যদি এখন মুখ্যমন্ত্রী হন, তাহলে নিজের স্বাধীনভাবে লড়াই করাই বন্ধ হয়ে যাবে।

যেহেতু হেমা মালিনি উত্তরপ্রদেশের সংসদ সদস্য, তাই তিনি মুখ্যমন্ত্রী হলে ওই প্রদেশেরই হবেন। বর্তমানে এই পদে আছেন বিজেপির যোগী আদিত্যনাথ।

হেমা মালিনি জানান, এমপি হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি আমজনতার জন্যে প্রচুর কাজ করেছেন, আগামীতেও করবেন।

নরেন্দ্র মোদির উচ্ছ্বসিত প্রশংসা করে হেমা মালিনী বলেন, ‘তিনি (মোদি) কৃষক, নারী ও গরীবদের জন্য অনেক কাজ করেছেন। বিরোধীরা যতই সমালোচনা করুক, দেশের জন্য মোদির অবদান প্রশংসনীয়।’

হেমা মালিনি ২০০৩ সালে বাজপেয়ি সরকারের আমলে মনোনীত সদস্য হিসেবে প্রথম রাজ্য সভায় প্রবেশ করেন। এরপর ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এ পর্যন্ত দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সদ্য লাস্যময়ী এই অভিনেত্রী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension