প্রধান খবরবাংলাদেশ

চার থানার ওসি প্রত্যাহারের নির্দেশ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  রমনাসহ চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের  নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৯ ডিসেম্বর) ইসির সহকারী সচিব নূর নাহার স্বাক্ষরিত এ চিঠি পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

প্রত্যাহারের নির্দেশ দেওয়া চার পুলিশ কর্মকর্তা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মঈনুল ইসলাম, সোনাইমুড়ী থানার আবদুল মজিদ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কবির হোসেন ও ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এই চার কর্মকর্তাকে প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বরাবর এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে ইসি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension